রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

ফিলিপাইনের সেনা ক্যাম্পে আত্মঘাতী হামলা, নিহত ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে একটি সামরিক ক্যাম্পে দু'জন ‘আত্মঘাতী হামলাকারীর’ হামলায় হামলাকারীসহ আটজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ২২ জন।

ফিলিপিন্সের আর্মড ফোর্সেসের পশ্চিমাঞ্চলীয় মিন্দানাও কমান্ডের কমান্ডার হিসেবে মেজর জেনারেল কিরিলিটো ই. সোবেজানা দায়িত্ব গ্রহণের অনুষ্ঠানে ওই হামলা চালানো হয়।

আর্মড ফোর্সেসের পশ্চিমাঞ্চলীয় মিন্দানাও কমান্ডের মুখপাত্র মেজর আরভিন এনকিনাস বলেছেন, সুলুর ইন্দানানের তানজুংয়ে আর্মি ফার্স্ট ব্রিগেডের কমব্যাট টিমের সদর দফতরে শুক্রবার দুপুর ১২টার দিকে এ হামলা হয়।

নিহত আটজনের মধ্যে তিনজন সেনা সদস্য, তিনজন বেসামরিক ব্যক্তি এবং দুজন হামলাকারী রয়েছে। আহতদের মধ্যে ১০ জন বেসামরিক নাগরিক ও ১২ জন সেনা সদস্য রয়েছে।

এনকিনাস আরব নিউজকে জানিয়েছেন, সন্দেহভাজন বোমা হামলাকারীরা ক্যাম্পে ঢোকার চেষ্টা করে। তবে প্রথম সন্দেহভাজনকে ক্যাম্পের গেটেই আটকে দেয় সেনা সদস্যরা।

তিনি বলেন, ধরণা করা হচ্ছে সন্দেহভাজনদের প্রাথমিক পরিকল্পনা ছিল ক্যাম্পের ভেতর বোমা নিয়ে প্রবেশ করা। কিন্তু গেটে তল্লাশির সময় সেনা সদস্যরা ওই ব্যক্তিদের কাছে বিস্ফোরক খুঁজে পায়। যা হঠাৎ করে বিস্ফোরিত হয়।

ফলে ঘটনাস্থলেই একজন বোমা হামলাকারী, তিনজন সেনা সদস্য এবং পাশে থাকা তিনজন বেসামরিক ব্যক্তি নিহত হয়। ওই বোমার বিস্ফোরণের পর ক্যাম্পের গেট উড়ে যায়। অপর সন্দেহভাজন ব্যক্তি ক্যাম্পের ভেতর ছুটে গিয়ে দ্বিতীয় বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ওই বোমা হামলাকারীর মৃত্যু হয়।

তবে পুলিশের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই বোমা হামলার পর সেখানে হামলা চালায় সশস্ত্র ব্যক্তিরা। এসময় সশস্ত্র ব্যক্তিদের সঙ্গে সেনা সদস্যদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। বোমা হামলাকারীরা ফিলিপাইনের নাগরিক নাকি বিদেশি সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ