রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

বরিশালে নিখোঁজ মাদরাসাছাত্র ঢাকায় উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশালের আগৈলঝাড়ায় নিখোঁজের ২০ দিন পর ঢাকা থেকে উদ্ধার হয়েছে মাদরাসাছাত্র ইয়ামিন।

ইয়ামিনের পরিবার জানায়, উপজেলার মধ্য শিহিপাশা গ্রামের আব্দুল কাদের মৃধার ছেলে আল জামিয়াতুল নাফিজিয়া আল ইসলামিয়া মারকাজ মাদরাসার ৬ষ্ঠ জামাতের ছাত্র ইয়ামিন মৃধা।

সে ১০ জুন মাদরাসা থেকে নিখোঁজ হয়। ইয়ামিন মৃধার হারানোর সংবাদ বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়। পরে রবিবার রাতে তাকে ঢাকা সংসদ ভবনের সামনে বসে থাকতে দেখা যায়। এসময় পরিচিত এক লোক তার সন্ধান পেয়ে ইয়ামিন মৃধার পিতা আব্দুল কাদের মৃধাকে খবর দিলে তিনি এসে ইয়ামিনকে উদ্ধার করেন।

ইয়ামিন মৃধা নিখোঁজের ঘটনায় তার মামা সোহাগ হাওলাদার আগৈলঝাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ