বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

ফের সৌদি বিমানবন্দরে হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের আবহা বিমানবন্দরে আবারো ড্রোন হামলা চালিয়েছে। দুদিনের মধ্যে হুতি বিদ্রোহীরা সৌদিতে দ্বিতীয়বারের মতো হামলা চালাল। এতে অন্তত ৯ জন আহত হয়েছে।

মঙ্গলবার ভোররাতে হামলাটি হয় বলে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর বিবৃতির বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সৌদি আরবের পক্ষ থেকে বলা হয়েছে, হামলায় আহতদের মধ্যে একজন ভারতীয় ও বাকি আট জন সৌদি নাগরিক এবং তারা সবাই বেসামরিক। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার পর আবহা বিমানবন্দরে ফের বিমান চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছে সৌদি মালিকানাধীন আল আরাবিয়া টেলিভিশন।

হুতিদের পরিচালিত আল মাসিরাহ টেলিভিশনে হুতিদের এক মুখপাত্র জানিয়েছেন, আবহা বিমানবন্দরে ‘বড় অভিযান’ চালিয়েছে তারা।

এর আগে গত মাসে আবহা বিমানবন্দরে চালানো আরেকটি ড্রোন হামলায় সৌদি আরবের বসবাসকারী এক সিরীয় নাগরিক নিহত হয়েছিল। ওই হামলারও দায় স্বীকার করেছিল হুতিরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ