বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

শিক্ষকের গায়ে কেরোসিন ঢাললো শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামে যৌন নিপীড়নের অভিযোগে এক শিক্ষকের গায়ে কেরোসিন ঢেলে দিয়েছে শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার দুপরে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের (ইউএসটিসি) খুলশী ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীদের একটি দল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত শিক্ষক মাসুদ মাহমুদ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের (ইউএসটিসি) ইংরেজি বিভাগের অধ্যাপক।

শিক্ষার্থীদের একটি দল মঙ্গলবার বিক্ষোভকালে তাকে অফিস থেকে বের করে এনে গায়ে কেরোসিন ঢেলে দেয়। এদিকে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দিলীপ কুমার বড়ুয়া বলেন, অধ্যাপক মাসুদ মাহমুদকে সবার সামনে প্রকাশ্যে তার অফিস থেকে বের করে এনে কিছু শিক্ষার্থী গায়ে কেরোসিন ঢেলে দিয়েছে।

এ ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের জন্য চরম অপমানজনক। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে পুলিশকে খবর দিয়েছে এবং এ ঘটনায় ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে বিভিন্ন বর্ষে অধ্যায়নরত ইউএসটিসি'র ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ওই শিক্ষক দ্বারা ক্রমাগত যৌন হয়রানি হওয়ার অভিযোগ করে আসছিল।

গত ২৯ এপ্রিল ইউএসটিসির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যৌন নিপীড়নের যে অভিযোগ অধ্যাপক মাসুদ মাহমুদের বিরুদ্ধে আনা হয়েছে তা সত্য নয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ