শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ পেট্রল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি, ২৫ হাজার টাকা জরিমানা ইসরায়েল অশুভ শক্তি ও মানবতার জন্য অভিশাপ : খাজা আসিফ হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

হংকংয়ের পার্লামেন্টে ঢুকে বিক্ষোভকারীদের তাণ্ডব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হংকংয়ের লেজিসলেটিভ কাউন্সিলে গতকাল সোমবার রাতে ঢুকে তাণ্ডব চালিয়েছে বিক্ষোভকারী। তারা আইনসভা ভবনটির কাচ ভেঙে অধিবেশন কক্ষে ঢুকে পড়ে, এবং স্প্রে-পেইন্ট দিয়ে কক্ষের দেয়ালে নানা রকম বার্তা লিখে দেয়।

প্রতিবাদকারীরা প্রথমে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু করলেও পরে তারা হংকংয়ের পার্লামেন্টে ঢুকে বেশ কয়েক ঘণ্টা তা অবরোধ করে রাখে।

কেন্দ্রীয় অধিবেশন কক্ষের ভেতরের দেয়ালে হংকং-এর প্রতীকের ওপর একজন বিক্ষোভকারী কালো রং ছিটিয়ে দেয়। আরেকজন পুরোনো ব্রিটিশ ঔপনিবেশিক যুগের ইউনিয়ন জ্যাক-আঁকা পতাকা তুলে ধরে।

এ ঘটনার নিন্দা জানিয়ে হংকংয়ের নেতা ক্যারি লাম বলেছেন, বিক্ষোভকারীরা ‘ব্যাপক সহিংসতা’ চালিয়েছে। পুলিশ কাদানে গ্যাস ছুঁড়ে বিক্ষোভকারীদের পার্লামেন্ট থেকে বের করে দেয়ার পর এক সংবাদ সম্মেলন করেন হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম।

পুলিশ কমিশনার লো ওয়েই-চাংকে পাশে নিয়ে লাম বলেন, যারা পার্লামেন্টে প্রবেশ করেছে তাদের ‘কর্মকাণ্ডের নিন্দা জানানো উচিত, কারণ হংকংয়ে আইনের শাসনের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই।

উল্লেখ্য, প্রত্যর্পণ বিল বাতিলের দাবিতে গত মাসে আন্দোলন শুরু করে বিক্ষোভকারীরা। ব্যাপক আন্দোলনের মুখে হংকংয়ের কর্তৃপক্ষ ওই বিলটি স্থগিত করে। কিন্তু বিক্ষোভকারীরা এ বিলটি পুরোপুরি বাতিল ও ক্যারি লামের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ