বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

জাবিতে মিষ্টি খাওয়া নিয়ে ছাত্রলীগের গোলাগুলি, আহত ৩০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। এসময় দুগ্রুপের মধ্যে অন্তত ৮ রাউন্ড গুলিবিনিময় হয়।

বুধবার দুপুর আড়াইটার দিকে দুই আবাসিক হলের সংযোগস্থল বটতলা মোড়ে এ সংঘর্ষ শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ অব্যাহত রয়েছে।

প্রতক্ষদর্শীরা জানান, মিষ্টি খাওয়া নিয়ে বটতলা মোড়ে দুই আবাসিক হল শাখা ছাত্রলীগের মধ্যে কথা কাটাকাটি হয়। এর পর দুই হলের নেতাকর্মীরা বটতলায় জড়ো হলে ব্যাপক সংঘর্ষ বাধে। সংঘর্ষে দুই হলের ছাত্রলীগ নেতাকর্মীরা পিস্তল, রামদা, রড, হকিস্টিক নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুগ্রুপের মধ্যে অন্তত ৮ রাউন্ড গুলিবিনিময় হয়।

বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

প্রক্টর আ স ম ফিরোজ-উল হাসান বলেন, শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। কয়েকজনকে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ