বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

প্রকাশ্যে ধূমপান ও বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে ৮ জনকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহী রেলওয়ে স্টেশনে প্রকাশ্যে ধূমপান করা ও তামাক পণ্যের বিজ্ঞাপনের অভিযোগে আটজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২ জুলাই) দুপুরে রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তাসনীম জাহান এ অভিযান পরিচালনা করেন।

এ সময় ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত আটজনের কাছ থেকে মোট দুই হাজার ৫০ টাকা জরিমানা গ্রহণ করা হয়।

জেলা প্রশাসনের দেয়া তথ্য অনুযায়ী, রাজশাহী রেলওয়ে স্টেশনে প্রকাশ্যে ধূমপান চলে এমন অভিযোগ পেয়ে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে প্রয়োজনীয় জনবল নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

এ সময় মাদক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে উন্মুক্ত স্থানে ধূমপানের দায়ে সাতজনকে এবং দোকানে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে একজনসহ মোট আটজনের কাছ থেকে দুই হাজার ৫০ টাকা জরিমানা আদায় করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ