বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

রাঙামাটিতে আগুনে পুড়ে শতাধিক ঘর-বাড়ি ছাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাঙামাটির লংগদু উপজেলায় আগুন লেগে শতাধিক বসতি পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মাইনী মুখ ইউনিয়নের ঢাকাইয়্যা টিলা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানাান, রাতে শফিক নামে এক ব্যক্তির বাড়িতে হঠাৎ আগুন লাগে। সেখান থেকে আগুন পুরো এলাকায় ছড়িয়ে পড়লে শতাধিক বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা ও খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দীঘিনালা ফায়ার সার্ভিস ও প্রশাসনের সঙ্গে স্থানীয়দের সহযোগিতায় কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে, কী পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে ও আগুনের সূত্রপাত কীভাবে, তা এখনো জানা যায়নি।

-এএ