বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

এবার হাত-পা বেঁধে গাছে ঝুলিয়ে বৃদ্ধকে নির্যাতন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঝিনাইদহের কালীগঞ্জে হোসেন আলী (৬৫) নামে এক কৃষকের হাত-পা বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ওই পৌরসভার বাবরা গ্রামের মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত হোসেন আলী কালীগঞ্জ বাবরা গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, বুধবার বিকালে হোসেন আলী গরু কিনতে প্রায় ৬০ হাজার টাকা নিয়ে গান্না যাবার উদ্দেশে বাড়ি থেকে বের হয়।

এরপর থেকে সে নিখোঁজ ছিল। বৃহস্পতিবার সকালে মাঠে কৃষকরা তার লাশ গাছে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়।

পুলিশ ধারণা করছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করে হাত-পা বেঁধে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। হত্যার কারণ বের করতে তদন্ত চলছে বলেও জানান ওসি।

-এটি