বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

চট্টগ্রামে আগুনে পুড়ল ৫ বসতঘর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের লোহাগাড়ায় অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। আগুনে পুড়ে প্রায় অর্ধকোটি টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের

বুধবার সন্ধ্যায় উপজেলার পদুয়া ইউনিয়নের জঙ্গল পদুয়ায় আগুনের এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ইউপি সদস্য মুহা. শহীদুল ইসলাম জানান, নাছির উদ্দিনের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে আবুল ফয়েজের ছেলে মো. দেলোয়ার, মো. শাহাদাত হোসেন, রবিউল ইসলাম, আবদুল করিমের ছেলে নাছির উদ্দিন ও মৃত সোলতান আহমদের ছেলে মাওলানা আবুল ফয়েজের বসত ঘর পুড়ে যায়।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্তদের দাবি আগুনে তাদের প্রায় অর্ধকোটি টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ