বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

ব্রিজ নির্মাণে দুর্নীতি করায় ইঞ্জিনিয়ারের মাথায় কাদা ঢাললেন এমপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রিজ সংস্কারের কাজ পরিদর্শনে গিয়ে রাস্তার ওপর একাধিক খানাখন্দ থাকায় মেজাজ খারাপ হয়ে যায় মহারাষ্ট্রের বিধায়কের (সংসদ সদস্য)। পরে ক্ষিপ্ত হয়ে গণপূর্ত দফতরের ইঞ্জিনিয়ারের মাথায় বালতি ভর্তি কাদাপানি ঢেলে দেয়ার অভিযোগ ওঠে কংগ্রেস বিধায়ক নীতেশ রাণে ও তার সমর্থকদের বিরুদ্ধে।

আজ বৃহস্পতিবার ভারতের মহারাষ্ট্রের মুম্বাই-গোয়া হাইওয়েতে এমন ঘটনা ঘটেছে। এমন দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ঐ ইঞ্জিনিয়ারকে এক ব্রিজের খুঁটির সঙ্গে বাঁধতেও চেষ্টা করেছিলেন তারা।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালের খবর অনুযায়ী, কানকাভেলির কাছে গাদ নদীর ওপরে একটি ব্রিজের নির্মাণকার্য তদারক করতে গিয়েছিলেন নীতেশ রানে। তার সঙ্গে ছিলেন কানকাভেলি পুর পরিষদের সভাপতি ও এনডিএ-র শরিক মহারাষ্ট্র স্বাভিমান পার্টির সমর্থকরা।

পথে তাদের সঙ্গে ইঞ্জিনিয়ার প্রকাশ শেদেকরের তর্ক হয়। তারা ইঞ্জিনিয়ারকে প্রশ্ন করেন, রাস্তার এমন ভাঙাচোরা অবস্থা কেন? মানুষকে কেন প্রতিদিন কাদার মধ্যে দিয়ে হাঁটাচলা করতে হয়?

নীতেশ বলেন, মানুষকে তো রোজ রাস্তা চলতে গেলেই কাদা মাখতে হয়। এবার তুমি দেখ, কাদা মাখতে কেমন লাগে। এই বলে তিনি ইঞ্জিনিয়ারকে ধাক্কাধাক্কি করতে থাকেন। তাঁর অনুগামীরা প্রকাশের গায়ে এক বালতি কাদা ঢেলে দেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ