বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী আধাবেলা হরতাল কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রোববার (৭ জুলাই) রাজধানীসহ সারাদেশে আধাবেলা (সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত) হরতাল পালন করবে বাম গণতান্ত্রিক জোট। এ কর্মসূচি সফল করতে শনিবার রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মশাল মিছিল করেছেন জোটের নেতাকর্মীরা।

বাম জোটের ডাকা এ হরতালে সমর্থন দিয়েছে বিএনপিসহ সরকারবিরোধী অধিকাংশ রাজনৈতিক দল। আওয়ামী লীগের সরকারের তৃতীয় মেয়াদের এটাই হবে প্রথম হরতাল।

গত ৩০ জুন গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা দেওয়ার পরদিন ১ জুলাই হরতালের ডাক দেয় ৮ দলের সমন্বয়ে গঠিত বাম গণতান্ত্রিক জোট। গ্যাসের এই বাড়তি দাম ১ জুলাই থেকে কার্যকর করা হয়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সব ধরনের গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম গড়ে ৩২ দশমিক ৮ শতাংশ বাড়িয়েছে।
বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে, অযৌক্তিকভাবে গ্যাসের দাম বাড়ানো হয়েছে। সরকারের পক্ষ থেকে যে গণশুনানি হয়, সেটিও ‘তামাশায়’ পরিণত করা হয়েছে। বিরোধীদের দাবি, গ্যাস বিতরণ ও সরবরাহকারী কোম্পানিগুলো দাম বাড়ানোর পক্ষে জোরালো কোনও যুক্তি দেখাতে পারেনি।

এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, হরতালে যেকোনও ধরনের নাশকতা মোকাবিলায় তাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ