মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা

মাদরাসা নিয়ে মন্তব্যের জেরে বিধানসভায় তোপ দাগলেন মমতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করছে বলে অভিযোগ করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি আরও অভিযোগ করেন, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে।

গতকাল শুক্রবার লোকসভায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিশান রেড্ডি মাদরাসা নিয়ে মন্তব্যের জবাবে বিধানসভায় প্রসঙ্গটি উত্থাপন করে কেন্দ্রকে তোপ দাগেন মমতা।

মুখ্যমন্ত্রী বলেন, গত ২৮ জুন ভারত সরকারের তরফে রাজ্যের কাছে জানতে চাওয়া হয়েছিল সীমান্তবর্তী মাদরাসাগুলোতে শিক্ষার্থীদেরকে মৌলবাদ বা জিহাদি কার্যকলাপ শেখানো হচ্ছে কি না।

তার জবাবে আমরা জানিয়েছিলাম, এমন কোনো প্রশ্নই নেই। কিন্তু কেন্দ্র আমাদের এ রিপোর্টকে সংসদে উত্থাপনই করেনি, বরং তাদের নিজেদের মতো করে একটি রিপোর্ট পেশ করে। তারা (কেন্দ্র) কিভাবে আমাদের অভিমতকে উপেক্ষা করে তাদের মতামতকে তুলে ধরে? আমি বলতে বাধ্য হচ্ছি কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি রাজ্য সরকারের ভাবমূর্তিকে ক্ষুন্ন করছে। এটা পুরো একটা সম্প্রদায়কে কালিমালিপ্ত করা।

মমতা আরও জানান, ধর্মের ভিত্তিতে কেউই একজনকে সন্ত্রাসবাদী আখ্যা দিতে পারে না। সন্ত্রাসবাদ কখনও জাতি-বর্ণের সঙ্গে সম্পর্কিত নয়। যেটা সন্ত্রাসবাদ সেটা সন্ত্রাসবাদই। একজন চোর-চোরই হয়। যদি এরকম কোন ঘটনা ঘটে তবে কেন্দ্র তার বিরুদ্ধে পদক্ষেপ নেবে। কিন্তু ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে বিভেদ তৈরি করাটা একদমই ঠিক নয়। তারা সবকিছুতেই রাজনীতিকরণ করতে চাইছে। তারা প্রত্যেকটা বিভাগে তদন্তকারী এজেন্সি থেকে চিঠি পাঠাচ্ছে। প্রত্যেককে তারা এখন ভয় দেখাচ্ছে।

কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে গোপনীয়তা রক্ষা করা হয়। কিন্তু আমাদেরকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তাই আমরা আমাদের রিপোর্টগুলোকে বিধানসভার অধিবেশনে তুলে ধরেছি যাতে মানুষ জানতে পারে যে আমরা আমাদের জবাবে কি বলেছিলাম বলেও বিধানসভায় জানান মুখ্যমন্ত্রী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ