বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

রাজধানীতে সড়ক অবরোধ করে রিকশাচালকদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মূল সড়কে রিকশা চলাচলে নিষেধাজ্ঞা দেয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রিকশাচালকরা।

আজ সোমবার সকাল ৭টা থেকে তারা বিক্ষোভ করেন। মালিবাগ, সায়েদাবাদ, মুগদা, মানিকনগর, মান্ডাসহ রাজধানীর বেশ কয়েকটি এলাকার সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন রিকশাচালকরা।

রিকশার চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে বিভিন্ন স্লোগান দেন তারা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন রিকশা মালিকরাও।

সড়ক অবরোধ করে রিকশাচালকদের বিক্ষোভ

এদিকে সকাল থেকেই রিকশাচালক ও মালিকদের বিক্ষোভের কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে এই রোডে চলাচলকারী সাধারণ মানুষদের।

মুগদা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরে যেতে বললেও তারা সরে যায়নি। তাদেরকে সরাতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এর আগে রাজধানীর কুড়িল থেকে খিলগাঁও, রামপুরা হয়ে সায়দাবাদ এবং গাবতলী থেকে আসাদগেট মিরপুর রোড হয়ে আজিমপুর ও সাইন্স ল্যাব থেকে শাহবাগ পর্যন্ত সড়কে রিকশাসহ অন্য সব অবৈধ যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ৭ জুলাই থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়।

-এএ