শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ডিআইজি মিজানকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ আদালতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘুষ লেনদেনের অভিযোগ অনুসন্ধানে পুলিশের বিতর্কিত উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুদকের পরিচালক ও অনুসন্ধান দলের নেতা শেখ মুহা. ফানাফিল্লাহ ডিআইজি মিজানুর রহমানকে কারাফটকে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেন। সে আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আগামী ১৫ জুলাই ডিআইজি মিজানুর রহমানকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

একই সঙ্গে আদালত আদেশের অনুলিপি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার বরাবর পাঠানোর নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, গত ১ জুলাই ডিআইজি মিজান হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। হাইকোর্ট জামিন আবেদন নাকচ করে ডিআইজি মিজানকে পুলিশের হাতে তুলে দেন।

পরদিন ২ জুলাই শাহবাগ থানা পুলিশ ডিআইজি মিজানুর রহমানকে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে উপস্থাপন করে। ওইদিন মিজানুর রহমানের পক্ষে জামিন আবেদনও করা হয়।

শুনানি শেষে আদালত ডিআইজি মিজানের জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বর্তমানে তিনি কারাগারে আছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ