শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা মালয়েশিয়ায় গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সোশ্যাল মিডিয়া ফেসবুক ভিডিওতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা এক রোহিঙ্গাসহ চারজনকে সন্ত্রাসের অভিযোগে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার পুলিশ।

মঙ্গলবার (৯ জুলাই) দেশটির গণমাধ্যমে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতদের মধ্যে দুইজন মিয়ানমার, একজন ভারত আর একজন ফিলিপিনের নাগরিক।

জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে রোহিঙ্গা যুবক আব্দুল খালেক (৪১)।

দেশটির পুলিশের ইন্সপেক্টর জেনারেল দাতুক সেরি আব্দুল হামিদ এক বিবৃতিতে জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি সংবলিত একটি ভিডিও সোশাল মিডিয়া অ্যাকাউন্টে আপলোড করার কারণে তাকে আটক করা হয়েছে।

ওই রোহিঙ্গা যুবক আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির সদস্য। তার বিরুদ্ধে ১৯৯৭ সালে মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশ, ২০১২ সালে ভুয়া ভ্রমণ কাগজপত্র ব্যবহার এবং মানব পাচার চক্রে সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ