শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ব্যর্থ অভ্যুত্থানে জড়িত থাকায় ২০০ সেনাকে গ্রেফতারের নির্দেশ তুরস্কের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের সরকারি কৌঁসুলিরা ইস্তাম্বুল ও ইজমরি প্রদেশে চাকরিরত ২০০’র বেশি সেনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ২০১৬ সালে ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে এ পরোয়ানা জারি করা হয়।

গতকাল মঙ্গলবার আমেরিকায় স্বেচ্ছা নির্বোসনে থাকা তুরস্কের ধর্মীয় নেতা ফতেহউল্লাহ গুলেনের সঙ্গে এসব সেনার যোগাযোগ রয়েছে বলে অভিযোগ করা হচ্ছে।

ইস্তাম্বুলের দেয়া তথ্য অনুসারে, ইস্তাম্বুলে চাকরিরত ১৭৬ সেনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এরমধ্যে কয়েকজন কর্নেল, লেফটেন্যান্ট, মেজর ও ক্যাপ্টেন রয়েছেন। এছাড়া, ইজমিরে চাকরিরত ২০ সেনা ও সাবেক পাঁচ সেনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

এ ছাড়া ইজমিরের ১০ বেসামরিক ব্যক্তির বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তুরস্কের ২০টি প্রদেশে অভিযান চালিয়ে পুলিশ এ পর্যন্ত আটজনকে আটক করেছে। ২০১৫ সালের জুলাই মাসের ওই অভ্যুত্থান প্রচেষ্টায় ২৫১ জন নিহত ও ২২০০ আহত হয়েছিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ