মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

জার্মানিতে মসজিদে মসজিদে বোমা হামলার হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জার্মানিতে মসজিদে মসজিদে বোমা হামলার হুমকি পাঠিয়েছে দুর্বৃত্তরা। আর এই বোমাতঙ্কের কারণে জার্মানির কমপক্ষে তিনটি মসজিদ খালি করে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার ই-মেইলের মাধ্যমে জার্মানির বেশ কিছু মসজিদে বোমা হামলার হুমকি দেয়া হয়। এরপরেই বিভিন্ন মসজিদে নিরাপত্তার জন্য তল্লাশি চালায় পুলিশ। খবর আনাদোলুর এজিন্সর।

খবরে বলা হয়, দক্ষিণ জার্মানির বেভারিয়াতে মসজিদের লোকজনের কাছে হুমকি দিয়ে মেইল পাঠানো হয়েছিল। একটি ডানপন্থি সংগঠন নামাজরত মুসলিমদের ওপর হামলা চালানোর হুমকি দেয়। তারা তাদের সদস্যদের জেল থেকে ছেড়ে দেয়ারও দাবি জানায়। এ কারণে সেখানকার দু'টি মসজিদ খালি করে দেয়া হয়েছে।

এদিকে, পেসিং এবং ফ্রেইমানের দু'টি মসজিদে তল্লাশি চালিয়েছে পুলিশ। তবে সেখানে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। অপরদিকে রাইন ওয়েস্টফেলিয়া রাজ্যের উত্তরাঞ্চলের ইসারলোন শহরের একটি মসজিদেও একটি ই-মেইল পাঠানো হয়।

মসজিদের নামাজের জায়গায় বোমা রাখা আছে বলে ওই ই-মেইলে হুমকি দেয়া হয়। তবে এই হুমকি ধাপ্পাবাজি ছাড়া আর কিছুই না। কারণ সেখানেও সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।

মসজিদের ভেতরে প্রশিক্ষিত কুকুর দিয়ে তল্লাশি চালানোর পর সেগুলো খালি করে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার জার্মানির কলোনি সিটিতে অবস্থিত সবচেয়ে বড় মসজিদেও একই ধরনের ই-মেইল পাঠিয়ে বোমা হামলা চালানোর হুমকি দেয়া হয়। কিন্তু এসবই ছিল ভুয়া।

প্রসঙ্গত , দেশটির ডানপন্থি বিভিন্ন সংগঠনগুলো মুসলিমবিরোধী বেশ কিছু ভুল তথ্য প্রচার করায় সাম্প্রতিক সময়ে জার্মানিতে মুসলিমদের প্রতি হিংসাত্মক মনোভাব বেড়ে গেছে। মুসলিমদের প্রতি ঘৃণামূলক হামলার ঘটনাও বাড়ছে।

উল্লেখ্য, গত বছর, মুসলিমদের প্রতি ঘৃণামূলক ৮১৩টি অপরাধের রেকর্ড পেয়েছে জার্মানির পুলিশ। এর মধ্যে শারীরিকভাবে হেনস্তা, হুমকি দিয়ে চিঠি এবং মৌখিকভাবে আক্রমণের ঘটনাও ঘটেছে। এ ধরনের বেশ কিছু হামলায় ৫৪ জন মুসলিম নাগরিক আহত হয়েছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ