রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত

সোমালিয়ায় বোমা হামলায় সাংবাদিকসহ নিহত ২৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সোমালিয়ার দক্ষিণাঞ্চলের একটি হোটেলে আত্মঘাতী বোমা হামলা ও বন্দুকধারীর গুলিতে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কানাডীয়-সোমালি টিভি সাংবাদিক হোদান নালায়েহ ছাড়াও মার্কিন, ব্রিটিশ ও তানজানিয়ার নাগরিক রয়েছেন।

গতকাল শুক্রবার রাতে গাড়ি ভর্তি বিস্ফোরক নিয়ে হামলাকারীরা রাজধানী মোগাদিসুর কাছে কিসমায়োর হোটেল আসাসে ঢুকে পড়ে। গাড়িটি হোটেল ভবনের দেয়ালে ধাক্কা খেয়ে বিস্ফোরিত হয়। এরপরই কয়েকজন বন্দুকধারী গুলি শুরু করে।

নিরাপত্তা বাহিনী রাতভর অভিযান চালিয়ে বন্দুকধারীদের হত্যা করে বলে শনিবার বিবৃতিতে জানিয়েছে পুলিশ। সোমালিয়ার আঞ্চলিক নির্বাচন উপলক্ষে, ওই এলাকার রাজনৈতিক নেতাকর্মী ও দলীয় প্রধানরা হোটেলে বৈঠক করছিলেন।

পুলিশ জানায়, নিহতদের মধ্যে একজন সাবেক আঞ্চলিক প্রশাসনিক কর্মকর্তা এবং একজন আইনপ্রণেতাও রয়েছেন। জঙ্গি সংগঠন আল-শাবাব এ হামলার দায় স্বীকার করেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ