রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর চীন সফর, আলোচনায় সামরিক সহযোগিতাসহ ১৭ চুক্তি ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল

এবার ‘জয় শ্রীরাম’ না বলায় ইমামকে মারধর, দাড়ি ধরে টানাটানি, গ্রেপ্তার ১২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

বিজেপি শাসিত উত্তরপ্রদেশে এবার ‘জয় শ্রীরাম’ স্লোগান না বলায় ইমামকে মারধরের অভিযোগের উঠেছে বিজেপি শাসিত যোগীর উত্তরপ্রদেশে। প্রকাশ্যে হেনস্থা ও দাড়ি ধরে টানাটানি, হেনস্থা করেছে ইমামকে।

আরও অভিযোগ ইমামের মাথা থেকে টুপি খুলে ছুঁড়ে ফেলে দেওয়ার। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ঘটে উত্তর প্রদেশের মুজফফরনগরে। ঘটনায় ১২ জন অভিযুক্ত কে এখনও পর্যন্ত পুলিশ গ্ৰেফতার করেছে বলে জানিয়েছে সূ্ত্র।

ন্যক্কারজনক এ ঘটনাটি ঘটেছে দুষ্কৃতিদের স্বর্গরাজ্য উত্তরপ্রদেশের ভাগপত জেলার সারধানার এক মসজিদ সংলগ্ন স্থানে। এদিন ইমাম সাহেব ইমলাক উর রহমান মোটর সাইকেল নিয়ে ছাত্রদের পড়িয়ে বাড়িতে ফিরছিলেন, সেই সময় কয়েকজন কট্টরপন্থী, হিন্দুত্ববাদী যুবক ইমাম সাহেবকে পথ আটকে প্রকাশ্যে হেনস্থা করতে শুরু করে এবং ইমামকে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে বাধ্য করে।

ইমাম সাহেব প্রতিবাদ করলে দাড়ি ধরে টানাটানি শুরু করে এবং মাথা থেকে খুলে ছুঁড়ে ফেলে দেয়। এমনকি তাকে বলা হয় দাড়ি কামানোর পরেই তিনি নিজের গ্রামে ঢুকতে পারবেন।

ইমাম সাহেব নিজের নিরাপত্তার জন্য চিৎকার চেঁচামেচি শুরু করেন। ইমামের চিৎকার শুনে ঘটনাস্থলে লোকজন হাজির হয় তখনই হিন্দুত্ববাদী যুবকরা বাইক নিয়ে চম্পট দেয়।

পুলিশ সুপার শৈলেশ কুমার জানিয়েছেন এ ঘটনায় আর কেউ জড়িত রয়েছেন কিনা সেটা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ