রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

এরশাদের আসন শূন্য ঘোষণা, তিন মাসের মধ্যে নির্বাচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মারা যাওয়ায় তার রংপুরের সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। ১৫ জুলাই সকালে সংসদ ভবনে এরশাদের জানাজা শেষ করার পরই বিকেলে তার সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হয়।

গতকাল মঙ্গলবার সংসদ সচিবালয়ে তা ছাপা আকারে সংসদে পৌঁছেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন আইন শাখা-২ এর উপ-সচিব নাজমুল হক। তিনি বলেন, সংবিধান অনুযায়ী কোনো সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হলে তিন মাসের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। রংপুর-৩ আসনে অক্টোবরের মধ্যে করতে হবে।

জানা যায়, গেজেটে উল্লেখ করা হয়েছে, হুসেইন মুহম্মদ এরশাদ ১৪ জুলাই মৃত্যুবরণ করায় তার সংসদীয় আসন রংপুর-৩ শূন্য ঘোষণা করা হয়েছে।

সংবিধানের ১২৩ (৪) দফায় বলা হয়েছে, সংসদ ভাঙিয়া যাওয়া ব্যতীত অন্য কোনো কারণে সংসদের কোনো সদস্যপদ শূন্য হইলে পদটি শূন্য হইবার ৯০ দিনের মধ্যে উক্ত শূন্যপদ পূর্ণ করিবার জন্য নির্বাচন অনুষ্ঠিত হইবে (তবে শর্ত থাকে যে, যদি প্রধান নির্বাচন কমিশনারের মতে, কোনো দৈব-দুর্বিপাকের কারণে এই দফার নির্ধারিত মেয়াদের মধ্যে উক্ত নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হয়, তাহা হইলে উক্ত মেয়াদের শেষ দিনের পরবর্তী ৯০ দিনের মধ্যে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হইবে)।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ