রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

ডেঙ্গু নিয়ে দুই মেয়রের বক্তব্যে হাইকোর্টের বিস্ময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডেঙ্গু নিয়ে ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রের বক্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালত বলেন, ‘সরকার ঢাকার দুই সিটি করপোরেশনের বাজেট বাড়িয়েছে। বাজেটের সেই অর্থ কোথায় যায়? ডেঙ্গু মহামারী আকার ধারণ করতে আর দেরি নেই, এরপরও দুই সিটির মেয়র কীভাবে বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই, এটা বিস্ময়কর।’

আজ বুধবার (১৭ জুলাই) জনস্বার্থে দায়ের হওয়া একটি রিট আবেদনের শুনানির সময় বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি এফআরএম নাজমুল আহাসানের হাইকোর্ট বেঞ্চ বিস্ময় প্রকাশ করে এসব কথা বলেন।

আদালত বলেন, এর আগে এই মামলার শুনানিতে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাদের বলেছিলাম, সামনে বর্ষা মৌসুম। মশা নিধনে ব্যাপক কার্যক্রম গ্রহণ করুন।

যেন এটা মহামারীর আকার ধারণ না করতে পারে। কিন্তু এখন প্রতিনিয়ত সংবাদমাধ্যমে দেখছি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েইে চলেছে। সরকার অর্থ বরাদ্দ দিচ্ছে কিন্তু সেটার যথাযথ বাস্তবায়নের দায়িত্ব কার, অবশ্যই সিটি করপোরেশনের।

৩০ আগস্টের মধ্যে এডিস মশা নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে মশা নিধনে অকার্যকর ওষুধ আমদানি ও সরবরাহে জড়িতদের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। সিটি করপোরেশনের পক্ষে ছিলেন আইনজীবী নুরুন্নাহার নূপুর। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ