মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

হিন্দু ছাত্রীকে কুরআন বিলির নির্দেশ ভারতীয় আদালতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের ঝাড়খণ্ডে হিন্দু ধর্মাবলম্বী এক কলেজ ছাত্রীকে পাঁচটি পবিত্র কুরআন কিনে একটি ইসলামিক সংগঠনে গিয়ে তা বিলি করতে নির্দেশ দিয়েছে রাজ্যের একটি আদালত।

প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ওই কলেজ ছাত্রীর নাম রিচা প্যাটেল। রিচার একটি ফেসবুক পোস্ট মুসলিমদের ধর্মানুভূতিতে আঘাত হেনেছে - এমন অভিযোগ পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে জামিনের শর্ত হিসাবে কোরআন শরীফ বিলি করার নির্দেশ দেয় আদালত। খবর বিবিসির।

খবরে বলা হয়েছে, মুসলমানদের সামাজিক সংগঠন 'আঞ্জুমান ইসলামিয়া'-র প্রধান মনসুর খলিফা থানায় রিচা প্যাটেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন।

তার অভিযোগ, রিচা প্যাটেলের ফেসবুক আর হোয়াটসঅ্যাপ পোস্টের ফলে ইসলাম ধর্মাবলম্বীদের 'অনুভূতিতে আঘাত লেগেছে'। এরপর অভিযোগ পেয়ে ১২ই জুলাই (শুক্রবার) সন্ধ্যায় রিচা প্যাটেলকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায় পুলিশ।

এদিকে প্যাটেলকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি সহ নানা এলাকায় বিক্ষোভ শুরু করে।

ওদিকে আদালতে জামিনের আবেদন জানানো হয়। রাঁচি সিভিল আদালতে জামিনের শর্ত হিসাবে বিচারক জানান, রিচাকে পাঁচটি কুরআন কিনে আঞ্জুমান কমিটি আর গ্রন্থাগারে বিলি করতে হবে, আর সেই প্রাপ্তি স্বীকারের রসিদ আদালতে জমা দিতে হবে।

এই রায় নিয়ে বিজেপির এক নেতা প্রতুল সহদেব বলেন, ‘এটি একটি আজব রায়। ভারতের ইতিহাসে এমন রায় আমি আগে কখনো শুনিনি।’

সূত্র: বিবিসি

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ