রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

জেরুসালেমকে ইসরাইলের অংশ হিসেবে স্বীকৃতি না দিতে ওআইসির আহবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র নগরী জেরুসালেমকে ইসরাইলের অংশ হিসেবে স্বীকৃতি না দেওয়ার জন্য বিশ্ববাসীকে আহবান জানিয়েছে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশান (ওআইসি)।

বুধবার (১৭ জুলাই) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত সংস্থাটির সদস্য দেশসমূহের পররাষ্ট্রমন্ত্রীদের এক জরুরী বৈঠক শেষে এক বিবৃতিতে এ আহবান জানায় আন্তর্জাতিক ইসলামি সংস্থাটি।

জেরুসালেম ইসরাইলের অংশ হতে পারে-এমন কোন অবৈধ পদক্ষেপকেও প্রকাশ্যে বা মৌনভাবে সমর্থন না করার আহবান জানানো হয়েছে এই বিবৃতিতে। খবর আনাদুলু এজেন্সির।

এছাড়া ওআইসির পক্ষ থেকে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে জেরুসালেম ইস্যুতে সঠিক আইনকানুনের অনুগত হওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে ।

বিবৃতিতে ইসরাইলের কঠোর সমালোচনা করে বলা হয়েছে,ফিলিস্তিনি শরণার্থী শিবিরগুলোর সঙ্গে তাদের কর্মকান্ড অত্যন্ত জঘন্য, ইহুদীরা ফিলিস্তিনি শরণার্থীদের স্বাস্থ্য ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তালা ঝুলিয়ে দিয়েছে, ঘরবাড়ি গুড়িয়ে দেয়ার মতো জঘন্য কাজও তারা অব্যাহত রেখেছে। মুসলমানদের কর্মক্ষেত্রগুলোকে অবরোধ করে উপার্জনের পথ বন্ধ করে রেখেছে ইহুদিবাদী ইসরাইল।

ইসরাইলের এই বাড়াবাড়ির লাগাম টানতে এবং ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে উপস্থিত পররাষ্ট্রমন্ত্রীদেরএকটি অর্থ-ফান্ড প্রতিষ্ঠার আহবান জানায় ওআইসি।

যেসব দেশ জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতি দিয়ে তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে এবং ইসরাইলের সঙ্গে ব্যবসাসহ বিভিন্ন যোগাযোগ অব্যাহত রেখেছে, সেসব রাষ্ট্রকে বয়কট করতে এবং তাদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করারও জোর আবেদন জানিয়েছে এ ইসলামী সাহায্য সংস্থাটি।

সবশেষে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আন্তর্জাতিক আদালতে ফিলিস্তিনের মামলা দাখিল করার সময়ও ওআইসির সদস্য দেশসমূহকে মুসলিমদের পাশে থাকার আহবান জানানো হয় উক্ত বিবৃতিতে।

সূত্র: আনাদুলু এজেন্সি

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ