রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

গানে গানে এরদোগানকে অপমান; তুর্কি গায়িকার ১১ মাস কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিব এরদোগানকে অপমান করার অভিযোগে এক তুর্কি গায়িকাকে ১১ মাস কারাদণ্ড দিয়েছে দেশটির আপিল বিভাগ। জিহাল উলজায়ী (৬১) নামের এই গায়িকা দুই বছর আগে একটি লাইভ কনসার্টে গান গাওয়ার সময় প্রেসিডেন্ট এরদোগানকে অপমান করেন বলে জানিয়েছে আল কুদস ডটকম।

রবিবার (২১ জুলাই) ফিলিস্তিনের প্রভাবশালী গণমাধ্যমটি জানায়, ২০১৭ সালে ইস্তাম্বুলের কাদিকোয়িতে ভিআইপি একটি লাইভ কনসার্টে পারফর্ম করার সময় গানের এক পর্যায়ে জিহাল উলজায়ী এরদোগানের নাম উচ্চারণ করেন এবং নামের আগে পরে এমন কিছু শব্দ প্রয়োগ করেন-যা থেকে 'এরদোগান' নামের প্রতি তুচ্ছতা ও অবজ্ঞাভাব প্রকাশ পায়। তারপর আদালত জিহাল উলজায়ীর উপর প্রেসিডেন্ট এরদোগানকে অপমান করার অভিযোগ এনে ১১ মাস কারাদণ্ডাদেশ জারি করে।

আদালতের অভিযোগের প্রেক্ষিতে জিহাল উলজায়ী আত্মপক্ষ সমর্থন করে এই অভিযোগ অস্বীকার করেন এবং বলেন,'গানের মধ্যে 'এরদোগান' নাম উচ্চারণ করেছি সুরের টানে এবং ছন্দের প্রয়োজনে। আর এখানে এরদোগান দ্বারা তুর্কি প্রেসিডেন্ট উদ্দেশ্য ছিলো না বরং এর মাধ্যমে আমি আমার অসাধু একজন ভক্তের প্রতি ইঙ্গিত করেছিলাম, যেন সে আমার প্রতি অশ্লীল ভাষা প্রয়োগ থেকে বিরত থাকে।

আল কুদসের খবরে জানানো হয়েছে, ২০১৭-এর ডিসেম্বরে উক্ত অভিযোগ প্রমাণ করে আদালত জিহাল উলজায়ীর উপর ১১ মাসের যে কারাদণ্ডাদেশ আরোপ করেছিল। তার প্রায় দুই বছর পরে এসে আপিল বিভাগও একই শাস্তি বহাল রাখল।

আর বিখ্যাত গায়িকা জিহাল উলজায়ী এই প্রথম কোন অভিযোগে অভিযুক্ত হয়ে শাস্তির সম্মুখীন হয়েছেন এমন নয়, এর আগেও এক পুলিশ কর্মকর্তাকে অপমান করে আড়াইহাজার মার্কিন ডলার জরিমানা গুনেছেন তিনি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ