রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

জার্মানে কুরআন ছিঁড়ে, হামলা করে মসজিদের অবমাননা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জার্মানের মুনস্টার শহরের একটি মসজিদে অজ্ঞাত ব্যক্তিরা হামলা চালিয়ে মসজিদের ক্ষতি করেছে।

জার্মানের মুনস্টার শহরের মিন্ডেন অঞ্চলের বারবারোস মসজিদে অজ্ঞাত ব্যক্তিরা হামলা চালিয়েছে বলে জানা যায়। তুরস্কের ইসলামিক অ্যাসোসিয়েশনের তুর্কি ধর্মীয় বিষয় সংস্থা ডায়টেড এর পক্ষ থেকে মসজিদ নির্মাণ করা হয়েছে।

সূত্রে জানা যায়, ১৭ জুলাই অজ্ঞাত ব্যক্তিরা বারবারোস মসজিদে হামলা চালিয়ে পবিত্র কুরআনের পৃষ্ঠা ছিঁড়ে এ মসজিদ ও পবিত্র কুরআনের অবমাননা করেছে।

বারবারোস মসজিদের আঞ্জুমানের প্রধান সাবাহুদ্দিন চিদাম বলেছেন, ইসলাম বিদ্বেষীরা এই মসজিদ হামলা চালিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে। আমরা এদেশের নিরাপত্তা বাহিনীর নিকটে সুষ্ঠু তদন্ত করে দ্রুত ঘাতকদের গ্রেফতার করার আহ্বান জানাচ্ছি।

বিগত ১০ দিনে জার্মানের বিভিন্ন মসজিদে মোট ৭ বার হামলা চালানো হয়েছে। এরমধ্যে ৬টি মসজিদই তুর্কি-ইসলামি ইউনিয়নের পক্ষ থেকে নির্মাণ করা হয়েছে এবং এই ইউনিয়ন কর্তৃক পরিচালিত হচ্ছে এবং অপর একটি মসজিদ হচ্ছে আরব নাগরিক বা অভিবাসীদের অন্তর্গত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ