রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘ইসলামি রাজনীতির কর্মীদের আদর্শিক দৃঢ়তা ও সাংগঠনিক দক্ষতা জরুরি’ নোয়াখালীতে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  ‘সমালোচনার ক্ষেত্রেও আল্লাহভীতি ও শালীনতার পরিচয় দেওয়া উচিত’ কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা উদ্বোধনের আগেই মডেল মসজিদে ফাটল! ‘সংসদে আমিরে মজলিসকে নিয়ে বক্তব্য অনভিপ্রেত ও বিভ্রান্তিকর’ প্রধানমন্ত্রীর চীন সফর, আলোচনায় সামরিক সহযোগিতাসহ ১৭ চুক্তি ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

মুম্বাইয়ে বহুতল ভবনে ভয়াবহ আগুন, উদ্ধার ৬০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের মুম্বাইয়ে এমটিএনএল নামক একটি বহুতল ভবনে ভয়াবহ আগুন লেগে শতাধিক মানুষ ভেতরে আটক রয়েছেন। এরই মধ্যে ৬০ জনকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসকর্মীরা।
সোমবার বিকেল চারটার দিকে মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রা অঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, মহানগর টেলিফোন নিগাম লিমিটেড (এমটিএনএল) ভবনে সোমবার বিকেলে আগুন লাগে। বিভিন্ন তলায় থাকা আতঙ্কিত মানুষের অনেকে ছাদে গিয়ে আশ্রয় নিয়েছেন।

এনডিটিভি জানিয়েছে, ফায়ার সার্ভিসের মোট ১৪টি ইউনিট আগুন নেভাতে চেষ্টা করছেন। ভেতরে আটক থাকা মানুষজনকে উদ্ধার করার চেষ্টা করছেন তারা। তবে ভবনে কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি।

এমটিএমএলের বহুতল ভবনের চতুর্থ ও পঞ্চম তলায় আগুন লাগে বলে জানিয়েছে দমকল বাহিনী। এখনও কেনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে গতকাল রোববার মুম্বইয়ের কোলাবার মেরি ওয়েদার রোডে তাজ মহল ও ডিপ্লোম্যাট হোটেলের কাছে চার্চ চেম্বার বহুতলের চার তলায় আগুন লেগে একজনের মৃত্যু হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ