রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘ইসলামি রাজনীতির কর্মীদের আদর্শিক দৃঢ়তা ও সাংগঠনিক দক্ষতা জরুরি’ নোয়াখালীতে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  ‘সমালোচনার ক্ষেত্রেও আল্লাহভীতি ও শালীনতার পরিচয় দেওয়া উচিত’ কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা উদ্বোধনের আগেই মডেল মসজিদে ফাটল! ‘সংসদে আমিরে মজলিসকে নিয়ে বক্তব্য অনভিপ্রেত ও বিভ্রান্তিকর’ প্রধানমন্ত্রীর চীন সফর, আলোচনায় সামরিক সহযোগিতাসহ ১৭ চুক্তি ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

যুক্তরাষ্ট্রকে কঠোর হুশিয়ারি তুরস্কের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাশিয়া থেকে এস-৪০০ কেনার কারণে যুক্তরাষ্ট্র যদি কোনো ধরণের নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে তার প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে তুরস্ক।

সোমবার (২২ জুলাই) দেশটির পররাষ্ট্রমন্ত্রী তুর্কি সরকারের পক্ষে এ হুশিয়ারি দেন।

চলতি মাসের শুরুতে রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তুরস্কে পৌছায়। এর পর নিরাপত্তার কথা বলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তুরস্কের কাছে এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান বিক্রি করবে না বলে ঘোষণা দেন।

দেশটির টেলিভিশন টিজিআরটিকে দেয়া এক সাক্ষাৎকারে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেন, যদি যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আচরণ করে তাহলে আমরাও প্রতিশোধমুলক পদক্ষেপ গ্রহণ করবো। এটা কোনো হুমকি কিংবা ধাপ্পাবাজি নয়।

পাল্টাপাল্টি হুমকি প্রসঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এমন কোনো দেশ নই যাদের সঙ্গে শত্রুতা করে কেনো দেশ পার পেয়ে যাবে। তবে তিনি এও বলেন, তিনি প্রত্যাশা করেন না মার্কিন প্রশাসন এমন কোনো পদক্ষেপ নেবে যা এমন অবস্থানে যেতে বাধ্য করবে তুরস্ককে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ