রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘ইসলামি রাজনীতির কর্মীদের আদর্শিক দৃঢ়তা ও সাংগঠনিক দক্ষতা জরুরি’ নোয়াখালীতে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  ‘সমালোচনার ক্ষেত্রেও আল্লাহভীতি ও শালীনতার পরিচয় দেওয়া উচিত’ কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা উদ্বোধনের আগেই মডেল মসজিদে ফাটল! ‘সংসদে আমিরে মজলিসকে নিয়ে বক্তব্য অনভিপ্রেত ও বিভ্রান্তিকর’ প্রধানমন্ত্রীর চীন সফর, আলোচনায় সামরিক সহযোগিতাসহ ১৭ চুক্তি ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

নেদারল্যান্ডে বোরকা পরলেই ১৪ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেদারল্যান্ডে বোরকা, নিকাব বা মুখ ঢেকে রাখার পর্দা পরলেই ১৫০ ইউরো জরিমানা দিতে হবে। জরিমানার পরিমান বাংলাদেশি মুদ্রায় ১৪ হাজারের বেশি টাকা।

দেশটির সংবাদ মাধ্যমের এক খবরে বলা হয়েছে, আগামী ১ আগস্ট থেকে বোরকা নিষিদ্ধ হতে যাচ্ছে নেদারল্যান্ডসে। নেদারল্যান্ডসের আইন অনুযায়ী, প্রত্যেক মানুষকে রাস্তাঘাটে মুখ দেখিয়ে চলাফেরা করতে হবে।

বলা হয়েছে, বোরকা, নিকাব বা পর্দা পরে কোন নারী রাস্তাঘাটে বের হলে বা সরকারি বাস, ট্রেনে উঠলে বা অফিসে কাজ করতে গেলে আইনভঙ্গের দায়ে ওই নারীকে ১৫০ ইউরো জরিমানা দিতে হবে।

খবরে আরও বলা হয়েছে, নেদারল্যান্ডস সরকার স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের কাছে এ বিষয়ে কঠোর নির্দেশনা পাঠিয়েছে। রাস্তাঘাটে বোরকা পরা কাউকে দেখলেই তাকে যেন এ বিষয়ে নিষেধ করা হয়, তার নির্দেশও দেয়া হয়েছে। এ বিষয়টি কেউ মেনে না চললে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ