রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

বরিস জনসনের মন্ত্রিসভার অর্থমন্ত্রী হলেন সাজিদ জাভিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাজ্যের সদ্য দায়িত্ব নেওয়া প্রধানমন্ত্রী বরিস জনসন সরকারের অর্থমন্ত্রী হয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত সাজিদ জাভিদ। এর মধ্য দিয়ে দেশটির প্রথম মুসলিম অর্থমন্ত্রী হলেন তিনি। খবর বিবিসি-এর।

খবরে বলা হয়, বুধবার রানি দ্বিতীয় এলিজাবেথের কাছে সরকার গঠনের অনুমতি নেন বরিস জনসন। এরপরই তিনি নিজের মন্ত্রিসভার অর্থমন্ত্রী হিসেবে সাজিদের নাম ঘোষণা করেন।

৪৯ বছর বয়সী এই মুসলিম কনজারভেটিভ এমপি থেরিজা মে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। প্রথম কোনো মুসলিম হিসেবে যুক্তরাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর এই মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি।

সাজিদ জাভিদের বাবা ১৯৬০ এর দশকে পাকিস্তান থেকে এদেশে এসে প্রথমে কাপড়ের কারখানায় শ্রমিক হন। পরে বাস চালাতেন।

দেশটিতেই জন্ম নেওয়া জাভিদ পড়াশোনা করেন অর্থনীতি বিষয়ে। মাত্র ২৫ বছর বয়সেই মার্কিন চেজ মানহ্যাটন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হন তিনি।

এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়, পাকিস্তানি অভিবাসী বাস-চালকের সন্তান সাজিদ জাভিদ একটি আধুনিক, বহু-সংস্কৃতি ও মেধাভিত্তিক ব্রিটেনের প্রতিচ্ছবি।

২০১৮ সালের এপ্রিলে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান সাবেক এ বিনিয়োগ ব্যাংকার । ক্যারিবীয় অভিবাসী শিশুদের ওপর একটি কেলেঙ্কারি ভালোভাবে সামাল দিয়ে ৪৯ বছর বয়সী এ স্বরাষ্ট্রমন্ত্রী সবার প্রশংসা কুড়িয়েছেন।

বিশ্ববিদ্যালয়ে থাকতেই ২০ বছর বয়সে কনজারভেটিভ পার্টিতে যোগ দেন তিনি। পরবর্তীতে ব্যাংকিং পেশা থেকে পুরোদমে রাজনীতিতে জড়িয়ে পড়েন। ২০১০ সালে ব্রোমসগ্রোভ থেকে নির্বাচন করে পার্লামেন্ট সদস্য হন তিনি।

থেরিজা মে পদত্যাগের ঘোষণা দিলে পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে তিনিও ছিলেন। তাকে যুক্তরাজ্যের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী হিসেবেও ধরা হচ্ছিল।

কিন্তু তাকে ছাপিয়ে কনজারভেটিভ নেতা হওয়ার পথে এগিয়ে যান পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। পরবর্তীতে দলীয় ভোটে জেরেমিকে হারিয়ে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন জনসন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ