রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব ‘বিএনপি পুরোনো রাজনীতিতে ফিরলে দেশ চালাবে ২৪-এর নতুন শক্তি’

জোড়া হামলায় ১০ পাক সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শনিবার নিরাপত্তা বাহিনীর ওপর পৃথক দুটি হামলায় অন্তত ১০ সেনা নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

আফগানিস্তানের সীমান্তের কাছে উত্তর ওয়াজিরিস্তানের গুরবাজ এলাকায় সেনাদের একটি টহল দলের ওপর প্রথম হামলাটি হয় বলে জানা যায়। এতে ছয় সেনা সদস্য নিহত হন।

এছাড়া বেলুচিস্তান প্রদেশে আধা-সামরিক বাহিনীর একটি টহল দলের ওপর হামলা চালায়। এসময় চার সেনা সদস্য নিহত হন। উত্তর ওয়াজিরিস্তান অঞ্চলের হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানের তালিবান। তবে অন্য হামলাটির দায় স্বীকার করেনি কোনো দল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ