মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

ঢাকা-দেওয়ানগঞ্জ ট্রেন চলাচল শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বন্যায় ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত ১০ দিন বন্ধ থাকার পর ঢাকা-দেওয়ানগঞ্জ ট্রেন চলাচল শনিবার শুরু হয়েছে। আন্তঃনগর তিস্তাসহ সব ট্রেন চলাচল শুরু হয়েছে।

বন্যার পানির তীব্র চাপে গত ১৬ জুলাই থেকে দেওয়ানগঞ্জ রেলাইনের দিঘলকান্দি রেলওয়ে ৩১নং ব্রিজের পাশ থেকে প্রায় ৫০ ফুট মাটি সরে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়। এতে রেললাইন ঝুলে যায়। পরে ক্ষতিগ্রস্ত রেললাইনের নিচে বালুর বস্তা ফেলে ট্রেন চলাচলের উপযোগী করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ রেলস্টেশনের টিসি সাজ্জাত হোসেন।

স্থানীয় লোকজন জানান,রেলের ছোট ব্রিজ না করে একটি বড় ব্রিজের প্রয়োজন। গত বছর একই স্থান থেকে মাটি সরে যাওয়ায় রেল চলাচল বিঘ্নিত হয়েছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ