সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব কলকাতার শিয়ালদহ স্টেশনের বাইরে আগুন, আতঙ্কে যাত্রীরা নাটোরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৮ ভারতে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললেন হিন্দু মন্ত্রী মাদরাসায় কি এলিটরা আসবে? অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য

রাশিয়া থেকে হজ পালনে মক্কায় যাবেন ২৫ হাজার মুসলিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাশিয়া থেকে হজ উপলক্ষ্যে পবিত্র নগরী মক্কায় যাবেন ২৫ হাজার হাজি। সৌদি আরবে হজ কর্তৃপক্ষ এ বছর (২০১৯ সালের হজ কোটায়) ৫ হাজার হাজির সংখ্যা বৃদ্ধি করেছে। যা গত বছর ছিল ২০ হাজারে।

হজ কোটায় ৫ হাজার হাজির সংখ্যা বাড়ানোর ফলে এবার বিশ্বের বৃহত্তম দেশ ও জনসংখ্যায় নবমতম দেশটি থেকে ২৫ হাজার মুসলমান হজ পালন করবেন।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) তথ্য মতে, গতকাল শনিবার রাশিয়ার হজ যাত্রীদের প্রথম দলটি সৌদি আরব এসেছেন। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সীমান্তবর্তী ‘আল-বাথহা’ প্রবেশ গেট দিয়ে তারা সৌদি আরব পৌঁছেছেন। সৌদি আরবের উর্ধ্বতন কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান।

এবারের হজে রাশিয়ার ৬৪টি অঞ্চল থেকে মুসলমানরা হজে যাবে। এসব হাজিদের মধ্যে অধিকাংশই ককেশাসের নাগরিক। এছাড়াও দাগেস্তান, চেচনিয়া, তাতারস্তান, বাশকোটোস্টান এবং ইঙ্গুশিয়ার মুসলমানরাও যাবে পবিত্র হজ পালনে।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ