মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

বরিশালে মাদরাসার ভ্যান খালে পড়ে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশালের উজিরপুরে মাদরাসার শিক্ষার্থীদের বহনকারী ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে ২ শিশুর মৃত্যু হয়েছে।এ ঘটনায় আহত হয়েছে ১০ শিক্ষার্থী।

মঙ্গলবার (৩০ জুলাই) সকালে উজিরপুর উপজেলা সদরের মুলপাইন নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, উজিরপুরের মুলপাইন এলাকার বাসিন্দা জয়নাল আবেদিনের মেয়ে লামিয়া (৭) ও সাকরাল এলাকার সেলিম হাওলাদারের ছেলে আব্দুল্লাহ (৭)। এরা উভয়ই মুলপাইন দারুস সুন্নাত মাদরাসার শিক্ষার্থী ছিলেন।

এ ঘটনায় আহত ১০ শিক্ষার্থীকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাকসুদুর রহমান।

উজিরপুর থানর ভারপ্রাপ্ত কর্মর্কতা (ওসি) শিশির কুমার পাল জানান, এ ঘটনায় ২ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। আর প্রথমে নিখোঁজের কথা উঠলেও পরে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ