মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ অস্ত্র ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর হাজারীবাগে র‍্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মুহাম্মদ সুমন (৩৬) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি অস্ত্র কারবারি ও সন্ত্রাসীচক্রের অন্যতম সদস্য বলে দাবি করেছে র‍্যাব।

গতকাল সোমবার ভোর সাড়ে ৫টার দিকে হাজারীবাগের শিকদার মেডিকেল কলেজ হাসপাতালের পাশে এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

র‍্যাব-২-এর পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ জানান, জেডএইচ সিকদার মহিলা মেডিক্যাল কলেজের কাছে বেড়িবাঁধ এলাকায় সুমন একটি গ্রুপের কাছে অস্ত্র ভাড়া দেবে এই সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।

এ সময় সুমন র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে গুলিবিদ্ধ সুমনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ