সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব কলকাতার শিয়ালদহ স্টেশনের বাইরে আগুন, আতঙ্কে যাত্রীরা নাটোরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৮ ভারতে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললেন হিন্দু মন্ত্রী মাদরাসায় কি এলিটরা আসবে? অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য

ডেঙ্গু মোকাবেলায় ঢাকাবাসীর পাশে আলেমসমাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু জ্বর মহামারী আকার ধারণ করার মুহূর্তে ঢাকার মানুষের পাশে দাঁড়িয়েছে আলেম সমাজ।

আজ বুধবার ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় প্রায় পঞ্চাশটিরও বেশি ডেঙ্গু মশা নিধন মেশিন বিতরণ করেছে তারা।

এ কর্মসূচীর আহ্বায়ক বিশিষ্ট আলেমে দীন, ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী ইয়াকুব আওয়ার ইসলামকে বলেন, দেশের এ করুণ অবস্থায় আলেমগণ এগিয়ে আসছে। সবসময়েই বিভিন্ন সহযোগিতার মাধ্যমে আমরা সঙ্গে আছি। থাকবো।

Image may contain: 1 person, outdoor

তিনি আরো বলেন, আমরা আলেমদের বড় একটি প্রতিনিধি দল নিয়ে মানব সেবামূলক সংগঠন বাসমাহ ফাউন্ডেশনের ব্যানারে মাওলানা মীর সাখাওয়াত হোসাইনের নেতৃত্বে রোহিঙ্গা সংকটে এগিয়ে গিয়েছি।  সেই আত্মমানবতার সেবায় আজ আমরা ঢাকায় ডেঙ্গু নিধনে কার্যকর ব্যবস্থা নিতে মাঠে নেমেছি।

Image may contain: 4 people, outdoor

তিনি বলেন, আমরা আজ মিরপুর থানা, আহমদ নগর, পাইকপাড়াসহ বিভিন্ন এলাকায় ডেঙ্গু নিধন ওষুধ ছিটিয়ে এ কাজের সূচনা করি। প্রতিদিন আমাদের এ কার্যক্রম চলতে থাকবে। আমরা ঢাকার অন্যান্য এলাকাগুলোতেও ডেঙ্গু নিধন মেশিন বিতরণ করবো।

উল্লেখ্য, রাজধানীসহ সারাদেশে প্রতিদিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ও মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিবের স্ত্রীসহ অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। এর আগে ডেঙ্গুতে দুজন চিকিৎসক ছাড়াও একাধিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়।

সরকারি তথ্যমতে, মঙ্গলবার সারাদেশে এক হাজার ৩০০ জনের বেশি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে এবং সোমবার ও মঙ্গলবার ঢাকা ও বরিশালে এ জ্বরে পাঁচজনের মৃত্যু হয়েছে।

সরকার বলছে, গত জানুয়ারি থেকে সারাদেশে ১৫ হাজার ৩৬৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১০ হাজার ৯৫৩ জন সুস্থ হয়েছেন এবং ৪ হাজার ৪০৮ জন চিকিৎসাধীন রয়েছেন। সারাদেশে এ জ্বরে আক্রান্ত হয়ে সরকার আটজনের মৃত্যুর তথ্য জানালেও বেসরকারি হিসেব মতে এ সংখ্যা আরও অনেক বেশি হওয়ার কথা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ