শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকার দুই মেয়র পদত্যাগ না করলে আন্দোলনে যাবে ছাত্র ইউনিয়ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার দুই মেয়রের দায়িত্বজ্ঞানহীনতার জন্যই ডেঙ্গু মহামারি আকারে ছড়িয়ে পড়েছে, এমন দাবি করে অনতিবিলম্বে ঢাকার দুই সিটি মেয়রের পদত্যাগ দাবি করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে তারা এ দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনিক রায়। এতে দাবি করা হয়, স্বাস্থ্য অধিদফতর গত মার্চে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে ডেঙ্গু রোগের আগাম সতর্কবার্তা জানালেও মশা নিয়ন্ত্রণে ডিএসসিসি কোনও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি।

সংবাদ সম্মেলনে তারা পাঁচ দফা দাবি পেশ করেন। দাবিগুলো হলো—অনতিবিলম্বে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করতে হবে, প্রত্যেক এলাকায় ফ্রি ব্লাড টেস্ট এবং আক্রান্ত রোগীর করণীয় জানানোর জন্য বিশেষজ্ঞ ডাক্তারসহ মেডিক্যাল ক্যাম্প চালু করতে হবে, স্বাস্থ্য অধিদফতরসহ ডেঙ্গু জ্বর নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সব দফতর এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সব ডাক্তার ও নার্সের ঈদের ছুটি স্থগিত করতে হবে, অনতিবিলম্বে বিশেষজ্ঞ ডাক্তার।

গবেষকদের নিয়ে টাস্কফোর্স গঠন করে ডেঙ্গু জ্বর প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে, অবিলম্বে দুই সিটি করপোরেশনের মেয়রদের পদত্যাগ করতে হবে। এসব দাবি মানা না হলে ছাত্রজনতাকে নিয়ে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন ছাত্র ইউনিয়নের নেতারা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ