মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

সেপটিক ট্যাংকে ৬ জন নেমে আর ফিরলেন না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার একটি বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে ৬ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৩ শ্রমিক।

আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার জাফরপুর হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আক্কেলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিরণ কুমার রায় বলেন, সকালে ওই বাড়িতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন কয়েকজন শ্রমিক। এ সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়। পরে আরও পাঁচজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হবে।

আরেএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ