মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

এবার নারীদের অভিভাবকত্ব আইনে বড় পরিবর্তন আনল সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংস্কারের অংশ হিসেবে এবার অভিভাবকত্ব আইনে বড় ধরণের পরিবর্তন আনল সৌদি সরকার। এখন থেকে দেশটির  মেয়েরা এখন থেকে কোনো পুরুষ অভিভাবক ছাড়াই স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন।

শুক্রবার (২ আগস্ট) দেশটির রাজপরিবারের বরাত দিয়ে বিবিসি এ খবর দিয়েছে।

খবরে বলা হয়, শুক্রবার ঘোষণা করা এই নিয়মে ২১ বছর কিংবা তার বেশি বয়সী নারীদের পাসপোর্ট আবেদনের জন্য কোনো পুরুষ অভিভাবকের অনুমতি লাগবে না। শুধু তাই নয়, প্রাপ্তবয়স্ক সব নারীই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। সাধারণ পুরুষের মতো বেড়াতে যেতে পারবেন।

এই নিয়মের সঙ্গে নারীদের জন্য সন্তানের জন্মনিবন্ধনের অধিকার চালু হয়েছে। এখন থেকে বিয়ের পাশাপাশি বিচ্ছেদের বিষয়টি তারা নিবন্ধন করতে পারবেন।

কর্মক্ষেত্রে নারীদের এগিয়ে নেওয়ার জন্য সমতার কথা বলা হয়েছে। নতুন নিয়মে নারী-পুরুষ নির্বিশেষে সব মানুষ সমানভাবে কাজের সুযোগ পাবেন।

সৌদিতে নারীরা এতদিন পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া পাসপোর্ট পেতেন না। একা একা ঘুরতেও পারতেন না।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ