শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘বিএনপি পুরোনো রাজনীতিতে ফিরলে দেশ চালাবে ২৪-এর নতুন শক্তি’ জামায়াত ছেড়ে দেওয়ার হুমকি আমির হামজার! ইসলামাবাদে মাওলানা ফজলুর রহমানের বাসভবন সিলগালা, ছেলে আটক লেদার ফাউন্ডেশনের আত্মপ্রকাশ, চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব হারামাইন বহরে যুক্ত হচ্ছে আরও ২০ ট্রেন, বাড়বে যাত্রী ধারণক্ষমতা আজহারীর মাহফিল থেকে ৩৭ নারী পকেটমার আটক! শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি জলপাইয়ের হাট ঘিরে কোটি টাকার বাণিজ্য, বদলে যাচ্ছে পঞ্চগড়ের গ্রামীণ অর্থনীতি এক মাস পর গাজীপুরের পোশাক কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য ধামইরহাট সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি

এবার মুর্শিদাবাদে জয় শ্রীরাম বলা নিয়ে স্কুলে সংঘর্ষ, আহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জয় শ্রীরাম বলা নিয়ে বিবাদে জড়াল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ এলাকার এক স্কুল শিক্ষার্থীদের মধ্যে ক্লাসরুমেই মারামারি হয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন জন ছাত্র আহত হয়েছে বলেও জানা গেছে। খবর ইন্ডিয়া বাংলা-এর।

জানা যায়, কয়েক দিন ধরেই জয় শ্রীরাম ধ্বনি ঘিরে উত্তপ্ত ছিল রঘুনাথগঞ্জের শ্রীকান্তবাটি এলাকা। এদিন শ্রীকান্তবাটি হাইস্কুলের মধ্যেই কয়েকজন ছাত্রছাত্রীর ক্লাস অফ থাকায় গল্প করছিল তারা। সে সময়ই একদল ছাত্রের সঙ্গে আরেক দল ছাত্রের আচমকা ‘জয় শ্রীরাম’ বলা নিয়ে তর্ক-বিতর্ক বেঁধে যায়। সেখান থেকে মারপিট শুরু হয়ে যায়। প্রধান শিক্ষক-সহ অন্যান্য শিক্ষকেরা অফিস ঘর থেকে ছুটে এসে পরিস্থিতি সামাল দেন।

মারপিটের ঘটনার জেরে দু-তিনজন ছাত্র আহত হয় বলে জানা গিয়েছে। তাদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। পরে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনার প্রতিবাদ করায় ভূগোলের শিক্ষক প্রকাশ মন্ডলকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে স্কুলের ছাত্র ও কয়েকজন বহিরাগতদের বিরুদ্ধে। ওই শিক্ষককেও চিকিৎসার জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনা প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক উৎপল মণ্ডল জানান, “এক ছাত্রের জয় শ্রীরাম বলা নিয়ে বাদানুবাদ শুরু হয়ে যায় সহপাঠীদের সঙ্গে। সেখান থেকে মারপিট বেঁধে গেলে তিন জন ছাত্র সামান্য আহত হয়। সকলকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়। যদিও প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়।”

এই ঘটনার জেরে স্কুলের প্রধান শিক্ষকের নির্দেশে আগামী ১৫ অগাস্ট পর্যন্ত স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণির পঠনপাঠন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরএম/