মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

খুলনা সরকারি মহিলা কলেজের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খুলনা সরকারি মহিলা কলেজের পুকুর থেকে শেখ ওমর ফারুক সোহেল (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে বয়রা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে।

জানা যায়, বৃহস্পতিবার এশার নামাজের পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে রাত ১১টার দিকে পুকুরপাড়ে একজোড়া জুতা দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। সোহেল মৃত শেখ লুৎফর রহমানের ছেলে। তিনি ওই কলেজে কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি করতেন। তার এক বছর বয়সী একটি ছেলে আছে।

বয়রা সদর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নুরুল আল রাজু জানান, রাত পৌনে ১২টার দিকে খবর পাই স্থানীয়রা সন্দেহ করছে এখানে একজন ডুবে গেছে। এরপর দুটি ইউনিটের মাধ্যমে চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করি। এ বিষয়ে খালিশপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নিহতের পরিবারের কাছ থেকে জানা যায়, সোহেল মৃগী রোগী ছিলেন। তিনি এশার নামাজের জন্য অজু করতে পুকুরপাড়ে এসেছিলেন বলে ধারণা করা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ