সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব কলকাতার শিয়ালদহ স্টেশনের বাইরে আগুন, আতঙ্কে যাত্রীরা নাটোরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৮ ভারতে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললেন হিন্দু মন্ত্রী মাদরাসায় কি এলিটরা আসবে? অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য

গাজীপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১২ মামলার আসামি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের পূবাইল এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নজরুল ইসলাম নজু নামে একজন ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নামে মাদকসহ বিভিন্ন অভিযোগে ১২টি মামলা ছিল বলে র‌্যাবের দাবি।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম নজু টঙ্গীর বস্তি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১’র এএসপি কামরুজ্জামান। তিনি জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে সিটি করপোরেশনের পূবাইল এলাকায় ছয় থেকে সাতজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১’র একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়।

এতে নজরুল ইসলাম নজু গুলিবিদ্ধ হন এবং অন্যান্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গোলাগুলির সময় প্রবীর নামে র‌্যাবের এজকন সদস্য আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, তিনটি শটগান এবং আড়াই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। নিহত নজরুলের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে ১২টি মামলা রয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ