মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

ঠাকুরগাঁওয়ে দুই বাসের সংঘর্ষে নিহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৭ জন।

আজ সকাল ৮টার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের খোঁচাবাড়ি বলাকা উদ্যানের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

জানা যায়, শুক্রবার সকালে ডিপজল কোচের সঙ্গে অন্য একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।

ঠাকুরগাঁও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মুহা. মাহফুজুল ইসলাম হতাহতের খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইতোমধ্যে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস থেকে হতাহতদের উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ