বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

বন্যা ও ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় নবীন আলেমদের ভূমিকা রাখার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে বন্যা ও ডেঙ্গু পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে নবীন আলেমদের জাতির সেবায় ময়দানে সক্রীয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে কওমি মাদরাসা ভিত্তিক সংগঠন ‘কওমী ফোরাম’।

শুক্রবার (২ জুলাই) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মতবিনিময় সভায়  কওমী ফোরামের নেতৃবৃন্দএ আহ্বান।

তারা বলেন, কওমি মাদরাসার শিক্ষা সমাপণকারী নবীন আলেমদের জন্য পূর্বসূরীদের আদর্শ অনুসরণের মধ্য দিয়ে দেশে বন্যাদূর্গতদের পাশে দাঁড়ানো উচিৎ। এছাড়াও ডেঙ্গুসহ সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বরাবরের মতো অসহায় মানুষদের পাশে দাঁড়াতে নবীন আলেমদের দায়িত্ব।

আল হাইআতুল উলইয়া লিল জামিআতিল কওমিয়া অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদীস পরীক্ষায় মুমতাজ বিভাগ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনার এ আয়োজন করে সংগঠনটি।

কওমী ফোরামের সমন্বয়ক মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কওমী ফোরামের সমন্বয়ক মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী, সমন্বয়ক মুফতী সাখাওয়াত হোসাইন রাজী, সমন্বয়ক মাওলানা ওয়ালী আরমান, সমন্বয়ক মাওলানা গাজী ইয়াকুব, সমন্বয়ক মাওলানা মুরতাজা হাসান ফয়জী মাসুম।

সভায় ৫২০ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।

সভায় বক্তাগণ কৃতি শিক্ষার্থীদেরকে আগামী দিনে জাতির নেতৃত্ব দেয়ার উপযোগী হিসাবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

এ ছাড়াও আমন্ত্রিত মেহমান হিসাবে বক্তব্য রাখেন, জামিয়া রাহমানিয়ার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক, জামিয়া কুরআনিয়া লালবাগের মুহাদ্দিস মাওলানা জুবায়ের আহমাদ, নতুনবাগ মাদরাসার প্রিন্সিাল মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, মাদানী নগর মাদরাসার শাইখুল হাদীস মাওলানা বশিরুদ্দিন, বিশিষ্ট মুফাসসিরে কুরআন মাওলানা রাফি বিন মুনির, কড়াইল টিএন্ডটি জামিয়া মুহাম্মাদিয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা ওয়াজেদ আলী প্রমূখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ