বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

স্বাস্থ্যমন্ত্রী ও দুই মেয়রকে পদত্যাগ করার আহ্বান মান্নার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকার দুই মেয়রকে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘বিরাজিত নৈরাজ্যিক পরিস্থিতি’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা মান্না বলেন, দেশে ডেঙ্গুর বাহক এডিসের ভয়াবহ বিস্তার ঘটেছে। এ কারণে দেশ আজ এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছে। দেশের প্রায় সব জেলা এখন ডেঙ্গু কবলিত। অথচও এমন পরিস্থিতিতেও মন্ত্রী-মেয়ররা আজ প্রধানমন্ত্রীর নির্দেশনার অপেক্ষায় বসে আছেন।

মশা মারার কার্যকর ওষুধ কেনার জন্য প্রধানমন্ত্রীকে নির্দেশ দিতে হয়েছে উল্লেখ করে মান্না বলেন, ‘এ রকম একটি ব্যাপারে যদি প্রধানমন্ত্রীর নির্দেশের প্রয়োজন হয়, তা হলে ঢাকার দুই সিটি মেয়র ও স্বাস্থ্যমন্ত্রী এবং একই সঙ্গে সংশ্লিষ্টদের পদে থাকার কোনো নৈতিক অধিকার নেই।’

স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকার দুই মেয়রের সমালোচনা করে ডাকসুর সাবেক এ ভিপি বলেন, ডেঙ্গু পরিস্থিতি যখন চরমে, তখন ঢাকার দুই মেয়র ও স্বাস্থ্যমন্ত্রী কী করছেন তা সবাই দেখছে। তারাসহ দায়িত্বশীলরা মশা মারার ওষুধ আনতে না পারলেও কিন্তু মশা মারার নাটক ঠিকই করে যাচ্ছেন।

নাগরিক ঐক্যের এই নেতা বলেন, ‘ ডেঙ্গুর সিজন এখনও তিন মাস বাকি। আগামী সেপ্টেম্বরে এটি সর্বোচ্চ পর্যায়ে ওঠার কথা। আমাদের দেশে যখন ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, তখন পশ্চিমবঙ্গে প্রকোপ কমে গিয়ে সামান্য পর্যায়ে আছে। মানুষের প্রতি দায়বদ্ধ সরকার থাকলে, সেটির ফল কী হতে পারে পশ্চিমবঙ্গ তা দেখিয়েছে। আর মানুষের প্রতি দায়বদ্ধতা না থাকলে, তার ফল কী হয়, সেটির প্রমাণ বাংলাদেশ।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এসএম একরাম, সমন্বয়কারী শহিদুল্লাহ কাউসার, কেন্দ্রীয় কমিটির সদস্য মমিনুল ইসলাম, ডা. জাহেদুর রহমান প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ