শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘বিএনপি পুরোনো রাজনীতিতে ফিরলে দেশ চালাবে ২৪-এর নতুন শক্তি’ জামায়াত ছেড়ে দেওয়ার হুমকি আমির হামজার! ইসলামাবাদে মাওলানা ফজলুর রহমানের বাসভবন সিলগালা, ছেলে আটক লেদার ফাউন্ডেশনের আত্মপ্রকাশ, চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব হারামাইন বহরে যুক্ত হচ্ছে আরও ২০ ট্রেন, বাড়বে যাত্রী ধারণক্ষমতা আজহারীর মাহফিল থেকে ৩৭ নারী পকেটমার আটক! শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি জলপাইয়ের হাট ঘিরে কোটি টাকার বাণিজ্য, বদলে যাচ্ছে পঞ্চগড়ের গ্রামীণ অর্থনীতি এক মাস পর গাজীপুরের পোশাক কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য ধামইরহাট সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি

ইন্দোনেশিয়া থেকে এলো ২৬ নতুন রেলকোচ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিটারগেজের ৫৫ আসনের পাঁচটি এসি চেয়ার কোচ, ৬৬ আসনের ১৬টি শোভন চেয়ার কোচ, ১৭ বার্থে ৩৪ আসনের দুটি এসি স্লিপার কোচ, একটি পাওয়ার কার ও দুটি ডাইনিং কারসহ ইন্দোনেশিয়া থেকে মোট ২৬টি নতুন রেলকোচ এসেছে। গতকাল শুক্রবারই চট্টগ্রাম বন্দরে এসব কোচ জাহাজ থেকে খালাস করা হয়েছে।

বিভাগীয় শহর রংপুরের সঙ্গে যোগাযোগের জন্য ভালো ট্রেন না থাকায় ঢাকা-রংপুর রুটে এ কোচগুলো দিয়ে নতুন ট্রেন চালু করা হবে বলে আগেই রেলমন্ত্রী জানিয়েছেন।

পানামার পতাকাবাহী ‘এমভি হোসি ক্রাউন’ নামের জাহাজে করে রেলের নতুন কোচগুলো আমদানি করা হয়। গতকাল বন্দরে খালাসের পরপরই রেলওয়ে পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কোচগুলো নগরের পাহাড়তলী ওয়ার্কশপে নিয়ে যান।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (পরিবহন) এনামুল করিম জানান, ১২ নম্বর জেটিতে অগ্রাধিকার ভিত্তিতে রেলওয়ের কোচ বহনকারী জাহাজটি বার্থিং দেওয়া হয় গত বৃহস্পতিবার। এর পরপরই কোচগুলো দ্রুত ও নিখুঁতভাবে নামানোর কাজ শুরু হয়। গতকাল দিনের বেলায় সব কোচ নামানো শেষ হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, বাংলাদেশ রেলওয়ের মিটারগেজ ও ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ সংগ্রহ প্রকল্পের অধীনে ইন্দোনেশিয়ার সরকারি প্রতিষ্ঠান পিটি ইনকা রেলওয়ে ইন্ডাস্ট্রি থেকে এসব মিটারগেজ কোচ আমদানি করা হয়েছে। অর্থায়ন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ২৬টি কোচ আমদানি করতে খরচ পড়েছে ৭৮ কোটি ৭৮ লাখ টাকা।

বাংলাদেশ রেলওয়ের ক্যারেজ সংগ্রহ প্রকল্পের পরিচালক প্রকৌশলী হারুন-অর-রশিদ বলেন, ইন্দোনেশিয়া থেকে আমদানি করা উন্নতমানের ২৬টি কোচ চট্টগ্রাম বন্দরে খালাস হয়েছে। এরপর রেলওয়ে ওয়ার্কশপে সেগুলো নিয়ে আসা হয়েছে। সেখানে আনুষঙ্গিক সংযোজন ও ট্রায়াল শেষে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী রুটে নামানো হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ