বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

এখন আ’লীগেরও অহী আসে লন্ডন থেকে: জাফরুল্লাহ চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, খুবই দুর্ভাগ্যজনক পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি। ডেঙ্গু রোগ যেভাবে দ্রুত বাড়ছে এটা খুবই খারাপ কিন্তু এর একটা ভালো দিক আছে, তা হলো আমাদের দেশের দুটো রাজনৈতিক দলকে কাছাকাছি নিয়ে আসছে।

তিনি বলেন, আগে বিএনপির অহী আসতো লন্ডন থেকে, এখন আওয়ামী লীগের অহী আসে লন্ডন থেকে। মশা কিভাবে মারবো, কিভাবে কথা বলব, তার নির্দেশনা আসছে লন্ডন থেকে। কিন্তু সেটা পাঠাচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটার সমস্যা হচ্ছে এক ব্যক্তির ওপর নির্ভরশীল।

গত বুধবার (৩১ জুলাই) একটি বেসরকারি টেলিভিশনের এক টকশো অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী অনেক নির্দেশনা দেন, কাজ করেন কিন্তু তার নির্দেশনা কাজে লাগছে না। এটা শুনতে খারাপ শোনা যাবে। শেখ হাসিনা চার বছর ধরে চেয়েছেন গ্রামগঞ্জে ডাক্তার পাঠাতে, বলেও দিয়েছেন কিন্তু যায়নি। অন্যরা কথা শুনে না।

তিনি বলেন, ‘শেখ হাসিনা দেশে নেই। স্বাস্থ্য মন্ত্রী মন্ত্রণালয়ের সকলের ছুটি বাতিল করে দিয়ে তার পরিবার নিয়ে মালয়েশিয়ায় পারিবারিক কাজে চলে গেছেন কিন্তু প্রধানমন্ত্রী কয় যায়গায় পাহারা দিবেন।’

গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা বলেন, মন্ত্রণালয়ের সকলের ছুটি বাতিল করতে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ নিয়েছেন কিনা সেটা বড় কথা নয়। স্বাস্থ্যমন্ত্রণালয় নিয়ম করে দিয়েছেন সকলের ছুটি বাতিল। স্বাস্থ্যমন্ত্রীর প্রয়োজনীয় কাজ থাকলেও এসময় তার বিদেশে না যাওয়াটাই ছিল বুদ্ধিমানের কাজ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ