বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ডেঙ্গু প্রতিরোধে আওয়ামী লীগের ৫ কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাঁচ ধরনের কর্মসূচি পালনে ২২ সদস্যের ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা মনিটরিং সেল গঠন করেছে আওয়ামী লীগ।

সারাদেশে ডেঙ্গু-আক্রান্ত রোগীদের সর্বাত্মক সহযোগিতা ও সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিতকরণে আওয়ামী লীগের একটি ‘ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা মনিটরিং সেল’ গঠন করা হয়।

শনিবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন এবং সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিতকরণে বিশেষজ্ঞ চিকিৎসক নেতাদের সঙ্গে আওয়ামী লীগের এক সভায় এ সেল গঠন করা হয়।

সভায় ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা মনিটরিং সেলের পাঁচ দফা কর্মসূচি গ্রহণ করা হয়।  কর্মসূচিগুলো হলো-

ক. ৬৪টি জেলা মনিটরিং সেল গঠন, খ. জনসচেতনতা সৃষ্টি, গ. চিকিৎসক, নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীদের কাজে উৎসাহিত করা, ঘ. সরকারের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্টের ব্যবস্থা করা এবং ঙ. সব জেলায় প্রয়োজনীয়সংখ্যক চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী নিশ্চিত করা।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মো. রশিদুল আলম, মুকুল বোস ও চিকিৎসক নেতারা।

মনিটরিং সেলের আহ্বায়ক ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। কমিটির সদস্যরা হলেন- ডা. রোকেয়া সুলতানা, ডা. বদিউজ্জামান ভুঁইয়া (ডাবলু), ডা. এম ইকবাল আর্সলান, ডা. কনক কান্তি বড়ুয়া, ডা. মোহাম্মদ মনিরুজ্জামান ভুঁইয়া, ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী, ডা. এম এ আজিজ, ডা. শারফুদ্দিন আহমেদ, ডা. মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী, ডা. কামরুল হাসান খান, ডা. এম এ রউফ সরদার, ডা. এবিএম আব্দুল্লাহ, ডা. মো. কামরুল হাসান (মিলন), ডা. উত্তম কুমার বড়ুয়া, ডা. খান আবুল কালাম আজাদ, ডা. ঝিলন মিয়া সরকার, ডা. শাহানা আখতার রহমান, ডা. এহসানুল কবির জগলুল, ডা. আলী আসগর মোড়ল, ডা. মো. জুলফিকার আলী (লেনিন) এবং ডা. সৈয়দ আতিকুল হক।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ