বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

'বিজেপি সরকারের লক্ষ্যই হলো মুসলিমদের বিরুদ্ধে বিল পাশ করা'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিজেপিকে মুসলিম বিরোধী আখ্যা দিয়ে এআইইউডিএফ সুপ্রিমো ও পার্লামেন্ট সদস্য বদরুদ্দিন আজমল বলেন, বিজেপি সরকারের লক্ষ্যই হলো মুসলিমদের বিরুদ্ধে বিল পাশ করা।

তিনি বলেন, তালাক দেয়া হলো মস্ত ভুল করা। তিন তালাক হলে মুসলিমরা খুব লজ্জা পায়। গত দেড় বছর থেকে বিজেপি সরকার মুসলিমদের জন্য কোনো উন্নয়নমূলক কাজে গুরুত্ব না দিয়ে কেবলমাত্র হিন্দু-মুসলিম রাজনীতি নিয়েই পড়ে রয়েছে। এতে কোনো সম্প্রদায়েরই লাভ হবে না।

শুক্রবার হোজাইয়ে এক সংবাদ সম্মেলনে তিনি ক্ষোভ প্রকাশ করে মুসলিম মহিলা বিল (বিবাহ অধিকার সংরক্ষণ) ২০১৯-এর তীব্র বিরোধিতা করছেন এই মুসলিম নেতা।

তিনি বলেন, তালাক প্রক্রিয়া মুসলমানদের চেয়ে হিন্দু সমাজে বেশি। মুসলমানদের মধ্যে বিবাহ বিচ্ছেদের হার ২৬ শতাংশ হলেও হিন্দু সমাজে তা ৬৮ শতাংশ।

আসামের ধুপড়ির এমপি বদরুদ্দিন আজমল কেন্দ্রের বিজেপি সরকারের তুমুল সমালোচনা করে বলেন, এই সরকার কেন্দ্রের ক্ষমতায় আসার পর মুসলিম মহিলাদের একটি সমস্যারও সমাধান করেনি। তার বদলে হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে বিভাজনের সৃষ্টি করেছে।

তিনি এ দিন সাফ জানিয়ে দেন, এআইইউডিএফ তিন তালাক বিল কখনোই সমর্থন করে না। এই বিল পার্লামেন্টের ছাড়পত্র পেয়েছে ঠিকই। কিন্তু এর মাধ্যমে কারো কিছু লাভ হবে না।

সূত্র : যুগশঙ্খ/টিডিএন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ