মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

মৌলভীবাজারে মশা নিধনের ওষুধে অসুস্থ ১১ শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মৌলভীবাজারে মশা নিধনের ওষুধে দি ফ্লাওয়ার্স কে.জি অ্যান্ড হাইস্কুলের ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। শনিবার বিকেল তিনটার দিকে মৌলভীবাজার সদর উপজেলায় এ ঘটনা ঘটে।

জানা যায়, দুপুরে স্কুলে ক্লাস চলছিল। এ সময় স্কুলে পৌরসভার পক্ষ থেকে মাশার ওষুধ স্প্রে করা হয়। এর কিছু পর দু'জন ছাত্র শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়ে। তাদের এ অবস্থা দেখে আরও নয় ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।

আহতরা ছাত্রীরা হলো, এমি, সানন্দ দত্ত, ইসমা, রিমা, মৌসুমি দত্ত, রিয়া দত্ত, তনিমা জান্নাত, প্রজ্ঞা চৌধুরী, সৈয়দা ফাহিমা, সৈয়দা লাবিবা আহমদ।

মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের চিকিৎসক ডা. রত্ম দ্বিপ বিশ্বাস বলেন, কারো আগে থেকে শ্বাসকষ্ট থাকলে এরকম সমস্যা হতে পারে। ১১ শিক্ষার্থীকে চিকিৎসা প্রদান করা হয়েছে।

ফ্লাওয়ার্স কে.জি অ্যান্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মুহা. রেজাউল করিম বলেন, স্প্রে করার কিছুক্ষণ পরেই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েন। আমরা অ্যাম্বেুলেন্স ডেকে তাদের হাসপাতালে নিয়ে যাই। এ ঘটনা জানাজানি হলে অভিভাবকরা হাসপাতালে ভীড় জমান। বিকেলে তাদেরকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

মৌলভীবাজার পৌরসভার মেয়র মুহা. ফজলুর রহমান জানান, এ ঘটনার খবর পেয়ে আমি হাসপাতালে শিক্ষার্থীদের দেখতে যাই। আগামীতে স্কুল ছুটির পর স্কুলের ক্যাম্পাসে মশক নিধনের স্প্রে দেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ